Main Menu

জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় জুবেলকে বহনকারি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটককৃত জুবেল আহমদ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের আব্দুস সালাম ওরফে মন্টুর ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বারজনি যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বারজনি যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস উয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদকে আটক করে। এসময় তাকে বহনকারি টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেটকার জ¦দ করা হয়।

জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed