Main Menu

বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলীতে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। সিলেটগামী সিমেন্ট ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed