কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের ১৯৩ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খ- হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক নুরুল হক ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
Related News
চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা কার্যকর করার দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর,Read More
কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক!
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পাহাড়িRead More



Comments are Closed