Main Menu

বিয়ানীবাজারে বন্ধুর হাতে কিশোর খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরের ছুরিরকাঘাতে অপর আরেক কিশোর খুন হয়েছে। তারা দুজন বন্ধু ছিলো।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদ (১৫)-কে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। তার পিতা কয়েছ আহমদ। আর তামিমের পিতার নাম আব্দুস শুকুর।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি জোরালো এবং একদম হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন- ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে।

Share





Related News

Comments are Closed