বিছনাকান্দি ঘুরতে গিয়ে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান।
শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
শুক্রবার বিকাল ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।
ঘটনার পর উদ্ধার কাজে কিছুটা বিলম্বের অভিযোগ তুলেছেন শান্তর সহপাঠীরা। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে প্রথম উদ্ধার তৎপরতা শুরু করেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ১০/১১ জনের একটি গ্রুপ বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন তারা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন। এসময় তার বন্ধুদের চিৎকার ও চেচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তারা নৌকা নিয়ে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় ডুবুরিরা দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়েও শান্তকে খুঁজে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন অধিকারী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী হওয়ায় তাকে দ্রুত স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৯টা ৪০ মিনিটে শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শান্ত বণিকের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed