কুলাউড়ায় নিজের গরুর আঘাতে প্রাণ গেলো মালিকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা গরুর আঘাতে কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কালাম মিয়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরণচাপ গ্রামের বাসিন্দা।
রোববার (১০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার বিকেলে মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। এসময় সন্ধ্যা ঘনিয়ে আসায় গরুটি হঠাৎ অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed