আশুগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি দুই প্রবাসীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) ও একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। তারা দুজনই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তারা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেনRead More
ময়মনসিংহে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে গৃহবধূকেRead More



Comments are Closed