Main Menu

ওসমানী বিমানবন্দরে এক প্রবাসীর মোবাইল-পাসপোর্ট চুরি করলেন আরেক প্রবাসী!

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দুবাই থেকে একটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে শুক্রবার (১২ এপ্রিল) সকালে। এ ফ্লাইটে দেশে ফিরেছেন দুই প্রবাসী। একজন পাসপোর্ট কাস্টম স্ক্যানিং মেশিনের সামনে তার দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট রেখেছিলেন। কিন্তু কৌশলে দ্বিতীয় প্রবাসী চুরি করে সটকে পড়েন।

Manual1 Ad Code

চুরির বিষয়টি বুঝতে পেরে এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী রসময় চন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দ্বারস্থ হন। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলি গ্রামে।

রসময়ের আবেদনের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)-৭ এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম। তারা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে ওই দিনই রাত ৮টার দিকে সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে আব্দুল আহাদ নামক ‘চোর’-কে তার বাড়ি থেকে আটক এবং চুরি করা দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করে এপিবিএন টিম।

Manual8 Ad Code

এপিবিএন-এর মিডিয়া সেল জানায়- রসময় ও আব্দুল আহাদ একই ফ্লাইটে দেশে এসেছিলেন।

Manual2 Ad Code

আটকের পর আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে এপিবিএন।

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code