Main Menu

গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ভূক্তভোগী নারী (২৪) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম (২২) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানায় যায়, অভিযুক্ত জাহিদুলের বিয়ের আশ্বাসে ভুক্তভোগী নারী তার পূর্বের সংসার ছেড়ে চলে আসেন। এরপর গত ৬ মাস তাকে অভিযুক্ত একাধিকবার ধর্ষণ করে। সবশেষ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের শিকার ভুক্তভোগী বিয়ের ব্যাপারে কথাবার্তা বললে অভিযুক্ত বিয়ে করবে না বলে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী জাহিদুলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed