রাজনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজিদুল ইসলাম (১৮ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজিদুল ইসলাম ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জানা যায়, সকালে সবার অজান্তে রাজিদুল বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাজিদুলের মৃতদেহ পুকুরে পানিতে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More
কমলগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততাRead More



Comments are Closed