Main Menu

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক খুন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ ‍সুরাম উপজেলার মোগলাবাজার থানাধীন রুস্তমপুর তলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত আব্দুল কাইযুম (৪৫) সিলাম ইউনিয়নের রুস্তমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।

মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, নিহত আব্দুল কাইয়ুমের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কাইয়ুম প্রবাসে ছিলেন। দেশে আসার পর থেকে জায়গা সম্পত্তি নিয়ে একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর সূত্র ধরে হয়তো এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে।

Manual2 Ad Code

ময়নাতদন্তের জন্য আব্দুল কাইয়ুমের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code