কানাডায় এক পরিবারের ছয়জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ার একটি বাড়ি থেকে চার শিশুসহ এক পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কানাডিয়ান পুলিশ শ্রীলঙ্কান পরিবারের এই মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করছে। পুলিশ বলছে, নিহত ছয়জনের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স তিন মাসেরও কম।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি ওই পরিবারের সঙ্গেই থাকতেন। তার নাম ফেবরিও ডি-জয়সা।
বুধবার (৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি কল পেয়ে পুলিশ বারহেভেনের ওই বাড়িতে গিয়ে ৬ জনের মৃতদেহ দেখতে পান। নিহতরা হলেন, ৩৫ বছর বয়সের দর্শনি বানবারানায়েক ও তার চার শিশুসন্তান।
শ্রীলঙ্কান পরিবারটির পরিচিত নিহত আরেকজন হলেন ৪০ বছর বয়সী আমরাকুনমুবিয়ানসেলা গে গামিনী আমারাকুন।
নিহত শিশুদের বাবাকে আহত অবস্থায় অটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জীবন ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে পুলিশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শক এবং আতঙ্ক প্রকাশ করেন। একে তিনি ভয়ানক সহিংসতা বলে বর্ণনা করেছেন।
অটোয়ার মেয়র এই হত্যাকাণ্ডের ঘটনাকে শহরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক সহিংসতার মধ্যে একটি বলে অভিহিত করেছেন।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed