Main Menu

সিলেট-তামাবিল সড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, শিশু নিহত, আহত ১০

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মার্চ) বেলা ১টায় সিলেট- তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় জাফলংগামী পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১জন পর্যটক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

এদিকে দূর্ঘটনার পর পরই এলাকাবাসী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে দূর্ঘটনার খরব পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহলটিম, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।

Manual3 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, উমনপুরে সড়ক দূর্ঘটনায় ১জন পর্যটক শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনা করছে তামাবিল হাইওয়ে পুলিশ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code