প্রেমের টানে ঢাকা থেকে ছাতকে প্রেমিকা, অতপর…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রেমের টানে রাজধানী ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতকে প্রেমিকের বাড়িতে ছুটে আসলেন প্রেমিকা। প্রতারক প্রেমিকসহ প্রেমিকের বাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে অবশেষে একাই ফিরলেন গন্তব্যে।
উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলাজুড়েই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের আরশ আলীর ছেলে দুবাই প্রবাসী লোকমান আহমদের সাথে তিন বছর নয় মাস আগে মোবাইল ফোনে পরিচয় হয় ঢাকার ওয়াল্লেস এলাকার বাসিন্দা ইভা আক্তারের সঙ্গে। এক পর্যায়ে যুবতী ইভা আক্তারের সাথে লোকমান প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। চলে দিন-রাত ফোনালাপ। কমিটমেন্ট হয় বিয়ে করে তারা সংসার করবেন। কতো স্বপ্ন ছিল তাদের। প্রায় সাড়ে তিন বছর তাদের মধ্যে মোবাইল ফোনে ভিডিও কলে কথা-বার্তা চলে আসছিল।
ইভা আক্তার স্থানীয় সাংবাদিকদের জানায়, লোকমান দেশে এসে তাকে বিয়ে করে সুখের সংসার করার আশ্বাস দিয়ে আসলেও গত চার মাস ধরে কথা হয়নি। ইমুসহ যোগাযোগের মাধ্যামগুলো ব্লক করে রাখছে লোকমান। এর মধ্যে বিকাশের মাধ্যমে প্রেমিক লোকমান প্রেমিকা ইভার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে। কিন্তু টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করে। সম্প্রতি সে জানতে পারে লোকমান দুবাই থেকে বাংলাদেশে এসে বিয়ের পিড়িতে বসছে। এমন সংবাদ পেয়ে প্রেমিক ইভা আক্তার ঢাকা থেকে গত ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার প্রেমিক লোকমানের বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু প্রতারক প্রেমিক সহ তার পরিবারের লোকজন বিষয়টি মেনে না নিয়ে প্রেমিকাকে মারধর করে স্থানীয় কাঞ্চনপুর গ্রামের সানোয়ার নামের জনৈক এক ব্যক্তির কাছে দিয়ে দেয়। এ বিষয়টি ধামাচাপা দিতে অসৎ উদ্দেশ্যে প্রেমিকাকে সে কাঞ্চনপুর বাজারের গ্রাম্য ডাক্তার মঈন উদ্দিনের ইসলামিয়া ফার্মেসীর পিছনে আটকে রাখা হয়। এমন সংবাদ পেয়ে ওইদিন বিকেলে স্থানীয় সাংবাদিকরা অনুসন্ধান করে প্রেমিকাকে ওই ফার্মেসী থেকে উদ্ধার করে ইউপি সদস্য নূর উদ্দিনের জিম্মায় রেখে আসেন। পরবর্তীতে প্রেমিক লোকমানসহ তার পরিবারের লোকজন হাত-পা ধরে ক্ষমা চেয়ে নিলে বিয়ে না করে থানা পুলিশের মাধ্যমে প্রেমিকাকে তার বোন ও দুলাভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে ।
এদিকে, ১ মার্চ শুক্রবার প্রেমিক লোকমান অন্য মেয়েকে বিয়ে করেছে।
এ বিষয়ে ইউপি সদস্য নূর উদ্দিন বলেন, ছেলে মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় মেয়েটি ক্ষমা করে দিয়েছে।
এ বিষয়ে প্রেমিকা ইভা আক্তার বলেন, প্রেমিক তার সাথে প্রতারণা করায় সে বিয়ে করেনি। তার পাওনা পাঁচ লাখ টাকা দিতে না পারায় প্রেমিক লোকমানসহ তার পরিবার ক্ষমা চাওয়ায় তিনি ক্ষমা করে দেন।
ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক পিয়াস জানান, মেয়েটির কোন অভিযোগ না থাকায় গত শুক্রবার তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed