ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব, সম্পাদক নাছির
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সাত সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।
কেন্দ্রীয় সভাপতি হওয়া রাকিবুল ইসলাম ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফজলুল হক মুসলিম হলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপর দিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed