সিলেটে ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীর গলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহর আবাসিক এলাকার তালাবদ্ধ একটি বাসার দরজা ভেঙে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ সুমাইয়া জান্নাত সুমি (২২) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে। তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে জানা গেছে।
এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন কিছুদিন আগে। ভাড়া নেওয়ার সময় তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে মালিককে জানিয়েছিলেন। তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশিরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বুধবার ভোররাত ৪টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, মরদেহটি পঁচে-গলে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। ময়না তদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed