সিএম মারুফ ও ইকবাল মনসুর স্মরণে সভা ও দোয়া মাহফিল শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও সাবেক সভাপতি ইকবাল মনসুর-এর মুত্যু বার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১ মার্চ) এসোসিয়েশনের মধুবন সুপার মার্কেটের ৫ম তলার নিজস্ব কার্যালয়ে বিকাল ৩টায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সবাইকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
উল্লেখ্য ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিএম মারুফ ও ২০১৮ সালের ২ মে সাবেক সভাপতি ইকবাল মনসুর ইন্তেকাল করেন।-বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed