নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ডোবার পাশ থেকে অলিউর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক যুবক ডোবায় মাছ ধরতে গেলে ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ সনাক্ত করে। পরে খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ তার লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের আব্দুল বাছিতের পুত্র।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির গরু নিয়ে সে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে ও গরু পাওয়া যায়নি। পরে লাশটি পাওয়া যায়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে গরুটি পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed