শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed