দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, এখন পর্যন্ত রাজশাহী, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়ায়।
কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed