Main Menu

নবীগঞ্জে গ্রীনলাইন-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান্ট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী গ্রীনলাইন বাসটি বিদুৎ প্ল্যান্ট নামক স্থান এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা (মৌলভীবাজার– হ – ১১-২৩১৬) মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্হলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনলাইন বাসটি আটকের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

Share





Related News

Comments are Closed