সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়ায় মোটরসাইকেল ও বাই সাইসেকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আহমদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারী) রাত ১১টার দিকে আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব সিলেট সিটি করপোরেশন এলাকার ৩৮নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার কলমন্দর আলীর ছেলে। তিনি নগরীর লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জে সড়কের আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাকেল আরোহী মাহবুব নিহত হয়।
এছাড়াও অপর মোটর সাইকেল আরোহী মারুফ আহমদ (১৭) ও বাইসাইকেল আরোহী হৃদয় নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত মারুফ নগরীর ৩৮ নং ওয়ার্ডের খালিগাঁও এলাকার আসাদ আলীর ছেলে। তবে হৃদয় এর পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed