মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ফারুক মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সে উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed