সুনামগঞ্জে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ আটক ৩
সুনামগঞ্জ সংবাদদাতা: নাশকতার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব তারেক মিয়া এবং হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের মরাটিলা এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা এই বাড়ি থেকে সাদা রঙের প্রাইভেটকারে চড়ে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি ভাংচুর ও নাশকতার পরিকল্পনা করতো। আজও তারা ওই গাড়ি নিয়ে তারা নাশকতা করার চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed