একদলীয় নির্বাচন কেউ মানে না : এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইনশা আল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে। সর্বাত্নক হরতাল পালনের জন্য সিলেটের জনগনকে তিনি ধন্যবাদ জানান।
মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির উদ্যোগ বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মানুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম, শামীম আহমদ, আহাদ চৌধুরী শামীম প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed