সিলেটে ২ কোটি টাকার ভারতীয় শাড়ী ও চাদর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই পথে আসা প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্যবোঝাই ট্রাক নিয়ে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলো চোরাকারবারিরা। এসময় গোয়েন্দা পুলিশের একটি টিম ধাওয়া করে এসব চোরাই পণ্য জব্দ করে। তবে পালিয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। তবে গাড়ির মালিককে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়- মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটায় দক্ষিণ সুরমা থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট বসায়। এ সময় বেপরোয়া গতিতে একটি ট্রাক শাহপরাণ সেতু অতিক্রম করলে পুলিশ গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ভগতিপুর আবাসিক এলাকায় ট্রাকটি আটক করে। এসময় গাড়ির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৮৮ পিস ভারতীয় শাড়ি এবং ১৫ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৩৮২ পিস চাদর জব্দ করে পুলিশ।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed