সিলেট জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি সহ বিএনপির চলমান আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সোমবার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান আন্দোলনে নিষ্ক্রিয় থাকাসহ সাংগঠনিক শৈথিল্য থাকার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে কৃষক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে শহিদ আহমদ আহ্বায়ক ও তাজরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল।
কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগির জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন করা হবে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed