অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, কথিত একতরফা নির্বাচনের তফসিলে দেশপ্রেমিক কোন দল ও ব্যক্তি অংশ নেয়নি। জনবিচ্ছিন্ন কতিপয় সুবিধাবাদী দালাল ও নিজদলের ডামি প্রার্থী দিয়ে নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। এর পরিনতি ভালো হবেনা। প্রহসনের তফসিলের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপি আহুত ১১তম দফার টানা ৩৬ ঘন্টার অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
নগরীর নয়সাড়ক এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা শেখ কবির আহমদ, নাদির খান, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহন, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম রফিক, মামুন ইবনে রাজ্জাক রাসেল, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও সাবেক সদস্য সজিব আজিজুল হোসেন আজিজ, বিএনপি নেতা ফরহাদ আহমদ, শুয়েব আহমদ ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন প্রমূখ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed