সিলেটে অভিমানে ঘর ছেড়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। রোববার (১০ ডিসেম্বর) রাতে সিলেট শহরতলীর পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর সিলেট শহরতলীর পীরের বাজারে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে ওই কিশোরী। সেখান থেকে পার্শ্ববর্তী পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় পৌঁছামাত্র চার যুবকের খপ্পরে পড়ে সে। সেখানে যুবকরা তাকে তুলে নিয়ে নির্জন স্থানে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে। সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। ভিকটিমের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed