শান্তিগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. এওর মিয়া (৩৩)।
তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন পশু চিকিৎসক ছিলেন।
আহত আকিক মিয়া (২৮) আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ও পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন ওসমানীর ডাক্তাররা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed