সিলেট এমসি কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এমসি কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জলি রাণী চন্দ (২১) পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার গৌরমোহন চন্দের মেয়ে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসী।
পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। আত্মহত্যার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed