ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed