সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া কমল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত বাসের ভাড়া কমানো হয়েছে।
সোমবার (২৯ জুন) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮০ টাকার পরিবর্তে যাত্রীদের এখন ১৭০ টাকা ভাড়া দিতে হবে। ফলে প্রতি টিকিটে ১০ টাকা সাশ্রয় হবে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ-সিলেট রুটের বিআরটিসি বাস কাউন্টারের পরিচালক খায়রুল ইসলাম মুন্সি।
তিনি জানান, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং সাশ্রয়ী গণপরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভাড়া কার্যকর হওয়ায় নিয়মিত যাত্রীরা সরাসরি উপকৃত হবেন।
দীর্ঘদিন পর এই রুটে বাসভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তাদের আশা, ভবিষ্যতেও যাত্রীবান্ধব সেবা ও ভাড়া কাঠামো বজায় রাখবে বিআরটিসি।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed