‘ঋণের বোঝা’ সইতে না পেরে জুড়ীতে কেয়ারটেকারের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে ঋণের বোঝা সইতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম আব্দুস সালাম।
জানা যায়, উপজেলার পশ্চিম হরিরামপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) দীর্ঘদিন থেকে নিউ মার্কেটের কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন। ৫ সন্তানের জনক আব্দুস সালামের এক ছেলে প্রবাসে থাকেন। বাড়ি থেকে কর্মস্থলে আসার সময় প্রতিদিন ঋণের কথা তার মাকে বলে আসতেন।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে কর্মস্থলে এসে সকালের নাস্তা করে ১০ টা ৪৫ মিনিটের দিকে নিজের বিশ্রামের কক্ষে যান। এর কিছুক্ষণ পর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পার্শ্ববর্তী দোকানদাররা।
মার্কেটের সামনের কয়েকজন চা দোকানদার জানান, সকালে এসে চা খাওয়ার সময় সবাইকে তার ঋণের কথা বলেছিলেন সালাম।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী বানু বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন। বানু বেগম জানান, তার স্বামী সকালে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে হাসিমুখে বিদায় নিয়ে কর্মস্থলে যান। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর আসে। এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না আমরা।
আব্দুস সালামের ছেলে শরিফ আহমদ বলেন, সকালে বাবার হাসি মাখা মুখটা দেখেছি। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। যদি কেউ আমার বাবাকে হত্যা করে থাকে আমি ন্যায়বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা সন্দেহে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed