চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফের গুলিতে রাজিবুল ইসলাম রাজন নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ঘটনাটি ঘটে।
নিহত রাজিবুল ইসলাম রাজন জেলার গোমস্তাপুর উপজেলার সুকান দিঘী এলাকার আবুল কালামের ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রজিবুলসহ আরও কয়েকজন রাখাল শনিবার দিবাগত রাতে গরু আনতে সীমান্তে যান। রাত ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও গুলিতে রজিবুল ঘটনাস্থলে মারা যান।
১৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, সীমান্তে নিহতের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিএসএফকেও এ ব্যাপারে জানানো হয়েছে।-ইউএনবি
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed