Main Menu

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি ভারতীয় মদের চালান আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ট্রাক ভর্তি ভারতীয় মদ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বিশাল মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামি ব্রান্ডের ২ হাজার ৪শ’ ২৯ বোতল মদ রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।

এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ সড়ক দিয়ে কিছু লোক ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও সোর্সের মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায় মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করি। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভারসহ সকলে পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এতগুলো মদ ভোলাগঞ্জ থেকে কোথায় যাচ্ছিল এবং এর সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে খুজে বের করতে আমরা কাজ করছি।

Share





Related News

Comments are Closed