স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে স্বামী নিখোঁজ, চা বাগান থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটা টিলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত সিতেশ চন্দ গোপ (৪০) হবিগঞ্জ সদরের ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মৃতদেহের একটি হাত নেই। সেটি শিয়াল খেয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন- নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন।
গোপেশের বরাত দিয়ে পুলিশ জানায়- কয়েকদিন আগে সিতেশ চন্দ তার স্ত্রীকে নিয়ে সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তার স্ত্রীকে ভর্তি করান। মঙ্গলবার রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু রবিবার (১৯ নভেম্বর) থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে জালালবাদ থানায় একটি জিডি করা হয়।
এদিকে, মঙ্গলবার বেলা ২টার দিকে স্থানীয়রা পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটাটিলায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
ওসি মঈন উদ্দিন সিপন বলেন- প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed