অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ডাকা বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর নাইওরপুল-জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের আহবান জানান। তিনি বলেন সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গড়ে উঠা চলমান গনতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাহসীকতার সাথে রাজপথে ভুমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন এ লড়াই বিএনপির একার নয়, এ লড়াই বাংলাদেশের মুক্তিকামী জনতার অধিকার আদায়ের লড়াই। এ লড়াইয়ে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed