সিলেট শামসুদ্দিন হাসপাতালে নিয়োগের নামে প্রতারণা, কর্তৃপক্ষের জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের প্রাচীন চিকিৎসা কেন্দ্র ও একমাত্র করোনা আইসোলেসন সেন্টার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৭ হাজার টাকা বেতন স্কেলে লোকবল নিয়োগ দেয়া হবে। এমন প্রচারণা চালানো হলেও নিয়োগের ব্যাপারে কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমে প্রচার করা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি নজরে আসলে শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে। (জিডি নং-১৩৬৯)
বুধবার (১৫ নভেম্বর) সিলেট কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ মিজানুর রহমান।
জিডিতে উল্লেখ করা হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট জব নামের একটি সাইটে বেলাল খান রাজ নামের এক ব্যক্তি “সিলেট সদর হসপিটালের টিকিট কাউন্টারের জন্য টিকেট ম্যান পদে দুইজন মেয়ে নেয়া হবে। বেতন ১৭ হাজার টাকা। ফোন-০১৩০৮৯৫০৭৮৯।” এমন নিয়োগ প্রচারণার বিষয়ে হাসপাতার কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। এধরণের পোষ্ট প্রদানের ফলে হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিষয়টি থানায় নথিভুক্ত করার জন্য আহবান জানানো হয়।
২০২৩/৬৬৪ স্মারক মুলে করা জিডির একটি অনুলিপি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবরে প্রেরণ করা হয়।
সিলেট জব সাইটে নিয়োগের পোষ্টকারী বেলাল খান রাজ এর ০১৩০৮৯৫০৭৮৯ নাম্বারে কল দিলে এক ব্যক্তি রিসিভ করে কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে একাধিক বার কল দিলে আর সারা দেয়নি।
এ বিষয়ে ডা: মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় ফেসবুকে এমন পোষ্ট দেখে পরদিন থানায় জিডি করি। প্রতারককে আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed