৪ ঘণ্টার জামিনে স্ত্রীর জানাজা পড়লেন বিএনপি নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের দায়ের করা মামলায় প্যারোলে ৪ ঘণ্টার জন্য জামিন পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ লস্কর।
সোমবার (১৩ নভেম্বর) বানিয়াচং উপজেলা আমিরখানী হাফিজ খানা মাঠে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আসামির আইনজীবী হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি নেতা হারুন রশীদ লস্করের স্ত্রী।’
সোমবার জানাজায় অংশ নেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্যারোলে জামিনের আবেদন করা হয়। এতে জামিন আবেদন মঞ্জুর করেন।
এরপর ধুলিয়াখালস্থ হবিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের একটি দল তাকে বানিয়াচং নিয়ে যায়। সেখানে দাফন-কাফনের পর আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়।
বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, ‘মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় হারুন রশীদ লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ। গত ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed