জামিন পেলেন হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: জামিন পেয়েছেন হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় জামিন পান তারা।
সিলেট বিভাগ আইন সহায়তা সেলের আইনি সহযোগিতায় আদালতে আত্মসমর্পন করে এই ১২ নেতাকর্মী জামিন পান।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল ও চুনারুঘাট থানার দায়েরকৃত দুটি পৃথক মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করেন বিএনপির ১৪ নেতাকর্মী। এরমধ্যে বাহুবল থানার দায়েরকৃত মামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী জামিনের আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং দু’জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা ৪ জন বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন হবিগঞ্জ জেলা আইন সহায়তা সেলের প্রতিনিধি এডভোকেট মো. আফজাল হোসেন ও এডভোকেট সৈয়দ জাদিলসহ অর্ধশতাধিক আইনজীবী।
সিলেট বিভাগ আইন সহায়তা সেলের তত্ত্বাবধায়ক রফি আহমদ চৌধুরী বলেন, বিরোধী মত ও আন্দোলন দমনের উদ্দেশে বিএনপিসহ ও প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণআন্দোলন থামানো যাবে না। তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও হয়রানি বন্ধের দাবিও জানান।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed