নবীগঞ্জে মহাসড়কে নাশকতা চেষ্টায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে মহানড়কে নাশকতা চেষ্টার অভিযোগে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবীগঞ্জ থানার তথ্য সূত্রে জানা যায়, বুধবার (৮ নভেম্বর) রাতে বিএনপির ডাকা অবরোধ চলাকালে ৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা চালানো হয়।
এ খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান। এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
এরপর উপজেলার বড় আব্দা গ্রামের মো আব্দুল ওয়াদুদ এর ছেলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মঈনুল ইসলাম (৩৪), উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে ৬নং কুর্শি ইউপি যুবদল সদস্য রিপন মিয়া(৩০) কে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৪টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার নবীগঞ্জ থানার মামলা করা হয়। মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা সহ আরো ১৫ জনকে আসামি করা হয়।
অপরদিকে পুরনো একটি নাশকতা মামলায় নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরী ছেলে সরফরাজ আহমদ চৌধুরী(৭০) কে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed