প্রেমের ফাঁদে ফেলে কিশোরী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে শ্রাবন মিয়া (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
শ্রাবন মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, নোয়াপাড়া এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন শ্রাবণ। এ সুবাদে একই কোম্পানির কিশোরী শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে তার। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৪ নভেম্বর শনিবার বিকালে কিশোরী শ্রমিক ফ্যাক্টরি থেকে কাজ শেষে বের হয়ে গ্রামের বাড়ি রসুলপুর যাচ্ছিলেন। পথে প্রেমিক শ্রাবণ তাকে ফুঁসলিয়ে একটি টমটমে উঠায়। পরে তাকে নিয়ে শ্রাবণ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে বড়ধলিয়া গ্রামের একটি বাড়িতে উঠে। সেখানে কৌশলে একটি ঘরে আটকে রেখে প্রেমিক তাকে ধর্ষণ করে। পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে প্রেমিক শ্রাবণকে গ্রেফতার করে।
মাধবপুর থানার এসআই সুজন শ্যাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed