বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।
রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করা হয়।
ডিবির গুলশান বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার রাত ১২টার পরপরই ১৫/২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে নিয়ে যায়। শামসুজ্জামান দুদুর সঙ্গে তার ব্যবসায়ী ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে অন্য একটি বাহিনীর সদস্যও ছিল বলে জানান শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed