Main Menu

বিএনপি নেতা আব্বাস-আলাল গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শহীদবাগ এলাকার একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের দুটি টিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরুন্নবী গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হত্যা মামলাসহ তারা একাধিক মামলার আসামি। এ ধরনের অপরাধে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ দিন সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতের তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে।

Share





Related News

Comments are Closed