Main Menu

বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান যুবদলের

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ডাকে টানা তিন দিনের সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচির শুরুতে প্রথম দিনই গাড়ি চাপা দিয়ে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেটে যুবদল নেতা জিলু হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে বুধবার (১ নভেম্বর) শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে বুধবারের হরতাল কর্মসূচি সর্বত্মকভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed