ছাতকে অবরোধ-হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রথম দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশ জুড়ে টানা ৭২ ঘন্টা অবরোধ-হরতালের সমর্থনে ছাতকে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পশ্চিম বাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে সড়কে উঠার পরই পুলিশ বাধা দেয়। পরে সড়ক অবরোধ করে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে পৌর শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর অখড়ার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন তিনি বলেন, সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। যত বাধাই আসুক, গুম, খুন, গ্রেপ্তার করে গণআন্দোলনের ঢেউ ঠেকানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জিয়ার সৈনিকেরা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, জয়নাল আবেদীন মহি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী কদরুল ইসলাম, আতাউর রহমান এমরান, মেহেদী হাসান সোনা মিয়া, আজর আলী মেম্বার, জাহেদুল ইসলাম আবাব, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তালুকদার, শাহীন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, দিদার আলম মেম্বার, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাহহার, স্বেচ্ছাসেবক দলের সুলেমান মিয়া, মাসুক আহমদ, খলিলুর রহমান, যুবদলের খায়ের উদ্দিন, ঝুনু মিয়া, আশরাফ চৌধুরী, জহির উদ্দিন, তারেক আহমদ, মোজাহিদূর রহমান হিরা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাতক ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম, কামাল উদ্দিন দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ,জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান ইমন, ছাত্রদল নেতা স্বাচ্ছা আবেদীন, ফয়ছল আহমদ, আনোয়ার হোসেন, ফজলু মিয়া, সাহেদ মিয়া, মাহিব মিয়া, হাবিবুর রহমান, শাহ সোনা আলী, আল আমিন, মিলন মিয়া প্রমুখ।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed