অবরোধ চলাকালে সিলেট মহানগর বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি কেন্দ্র আহুত ৩ দিনের অবরোধের ১ম দিনে মঙ্গলবার নগরীতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিছিলটি নগরীর নয়াসড়ক এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিরবক্সটুলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান, বিএনপি নেতা লাকমানুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ আহমদ, সালেক আহমদ ও কায়সার আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে চলমান অবরোধ কর্মসূচী পালনের মাধ্যমে সিলেটবাসী সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারের উচিত জনদাবীর প্রতি সম্মান জানিয়ে নিরপক্ষে সরকার পুনর্বহাল করে সরে যাওয়া। অন্যথায় ফ্যাসিস্ট সরকারকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে। হামলা-মামলা, নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বন্ধ করা যাবেনা। ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতেই হবে। সিলেটবাসী বুধ ও বৃহস্পতিবার নজিরবিহীন অবরোধ পালনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের চূড়ান্ত বার্তা দিতে প্রস্তুত রয়েছে।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed