সিলেটে কনস্টেবলের ‘মিস ফায়ারে’ ওসি আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের এক কনস্টেবরের মিস ফায়ারে আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওই ওলাকায় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন ওসি। সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ। এসময় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে তিনি আহত হন।
এ তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করছেন।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed