সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যু, বিএনপির ক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী জিলু আহমদ দিলুর (৪৫) মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি।
এ ঘটনাকে ন্যাক্ষারজনক জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিহত জিলুর মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা জানিয়ে বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সরকার জনতার ন্যায্য দাবীর এই আন্দোলনকে থামিয়ে দিতে নির্লজ্জভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। যে জিলু সকাল বেলায়ও দেশের মানুষের দাবী আদায় করার জন্য রাজপথে নেমেছিলেন, বিকেলে তাকে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। এভাবে তো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার বিকল্প নেই।
নিহত জিলু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ সফলে ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিলু। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যাযন গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে জিলুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আনা হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলু সহ দুই জন হাসপাতালের আইসিইউতে ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে।
তবে জিলুকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে জিলু সহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিলু মোটরসাইকেল একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিলু মারা যান।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed